কোর্স সম্পর্কে বিস্তারিত ঃ
জমির ক্রয় করে মালিক হলে মিউটেশন করে রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভূক্ত হয়। নতুন মালিক জমির খাজনা বা কর প্রদান করে থাকেন। বর্তমানে কৃষি ও অকৃষি এ দু’ভাগে জমির খাজনা আদায় করা হয়ে থাকে। ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ রয়েছে। ২৫ বিঘার উর্ধ্বে জমি হলে ২.০০ টাকা হারে প্রতি শতক কৃষি জমির খাজনা দিতে হয়। অ-কৃষি জমির খাজনা বাণিজ্যিক, শিল্প ও আবাসিক এ হিসেবে আদায় করা হয়। এ কোর্স হতে জমির খাজনার হার ও অনলাইনে জমির খাজনা প্রদান সম্পর্কে সুস্পষ্ট ধারনা পাওয়া যাবে।
সরকার ২৫ বিঘার উর্ধ্বের কৃষি জমির মালিকের নিকট হতে ইতোপূর্বে জমির স্টেটমেন্ট (হিসাব বিবরণী) গ্রহণ করে। এ স্টেটমেন্টধারীগণ যেহেতু ২৫ বিঘার উর্ধ্বের জমির মালিক ছিলেন তাই তাদের খাজনা দিতে হতো। পরবর্তীতে জমি বিক্রয়ের কারণে বা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা হওয়ার কারণে জমি ২৫ বিঘার নীচে চলে আসে অর্থাৎ খাজনা মওকুফের আওতায় চলে আসে, কিন্তু ভূমি মালিকরা এ দখিলকৃত স্টেটমেন্ট বাতিলের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করার কারণে জমির স্টেটমেন্ট বহাল থাকে এবং ভূমি মালিকদের খাজনা দিতে হয়।
এ কোর্সে স্টেটমেন্ট বাতিলের বিষয়ে করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারনা লাভ করা যাবে। এছাড়া খাজনা বকেয়া থাকলে তা আদায়ের জন্য সার্টিফিকেট মামলা হলে কিভাবে মোকাবেলা করতে হবে সে সম্পর্কেও ধারণা লাভ করা যাবে।
কোর্স কনটেন্ট ঃ
1. জমির খাজনা কি ।
2. কৃষি জমির ভূমি উন্নয়ন কর।
3. অকৃষি জমির ভূমি উন্নয়ন কর।
4. ভূমি উন্নয়ন কর সংক্রান্ত কয়েকটি নির্দেশনা- ভগ্নাংশ থাকলে পূর্ণ শতক ধরে ভূমি উন্নয়ন কর আদায় ।
5. স্টেডিয়াম, খেলার মাঠ, ব্যায়ামাগার, সুইমিংপুল এর ভূমি উন্নয়ন কর ।
6. এজমালী জোতের সহ-অংশীদারগণের নিকট হতে স্ব স্ব অংশের ভূমি উন্নয়ন কর আদায় ।
7. অধিগ্রহনকৃত জমির ভূমি উন্নয়ন কর ।
8. সর্বশেষ প্রকাশিত খতিয়ান মোতাবেক ভূমি উন্নয়ন করের দাবী প্রণয়ন ও আদায়।
9. সর্বসাধারণের ব্যবহার্য কবরস্থান, শ্মশান ও উপাসনালয় এর ভূমি উন্নয়ন কর মওকুফ ।
10. ২৫ বিঘা পর্যন্ত কৃষকের কৃষি জমির ভূমি উন্নয়ন কর(খাজনা) মওকুফ।
11. মওকুফ দাখিলা ।
12. দাখিলা কি। দাখিলার নমুনা।
13. ভূমি উন্নয়ন কর পরিশোধের উপকারিতা, ভূমি উন্নয়ন কর পরিশোধ না করার অপকারিতা।
14. ভূমি উন্নয়ন কর নির্ধারণ পদ্ধতি।
15. অনলাইনে জমির খাজনা প্রদানের ধাপসমূহ।
16. স্টেটমেন্ট (২৫ বিঘার উর্ধ্বের জমির হিসাব বিবরণী) বাতিল।
17. সম্পত্তি ২৫ বিঘার নিচে চলে আসলে করনীয় সম্পর্কে ভূমি মালিকদের প্রতি পরামর্শ।
18. সার্টিফিকেট কেস, রেন্ট সার্টিফিকেট কেস ।
19. কিভাবে রেন্ট সার্টিফিকেট মামলা দায়ের করা হয়।
20. ৭ ধারার নোটিশ জারী ও এর ফলাফল ।
21. ৭ ধারার নোটিশ প্রাপ্তির পর দেনাদারের করণীয়।
22. নিলামের শর্ত নির্ধারন ও নিলাম ইস্তেহার (ঘোষনাপত্র) জারি।
23. নিলাম রদ বা বাতিলের আবেদন।
24. নিলাম রদ বা বাতিল।
25. বয়নামা কি ।
26. নিলামে প্রাপ্ত অর্থের বন্টন।
27. আপিল, রিভিশন, রিভিউ।