আমাদের সম্পর্কে


বাংলাদেশ একটি জনবহুল দেশ। দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। এ ১৭ কোটি মানুষের প্রত্যেকেই কোন না কোন ভাবে ভূমির সাথে সম্পৃক্ত। কিন্তু ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে তাদের ন্যুনতম কোন ধারনা নেই। এসি ল্যান্ড হিসেবে কাজ করার সময় লক্ষ্য করেছি অনেক নাগরিকই তার জমির বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য সাক্ষাৎ করতেন। কিন্তু তিনি বলতে পারতেন না তার সমস্যাটি কি এবং তিনি কি প্রতিকার চাচ্ছেন। বিভিন্ন প্রশ্ন করে তার কাছ থেকে জানতে হতো তিনি প্রকৃতপক্ষে কিসের প্রতিকার চাচ্ছেন।

এ সকল নাগরিককে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা প্রদান ও ভূমি বিষয়ে সচেতন করার লক্ষ্যে Land Training BD হতে ভূমি বিষয়ে Content তৈরী করা হয়। ভূমির সাথে সম্পৃক্ত আইন-কানুনের কঠিন ভাষা সাধারন মানুষের কাছে নিয়ে যাওয়ার কষ্টসাধ্য কাজটি আইন-কানুন ও বাস্তব অভিজ্ঞতার আলোকে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের প্রয়োজনীয় জিজ্ঞাসার উত্তর দেয়ার জন্য একটি WhatsApp গ্রুপ খোলা হয়েছে। যে কোন কোর্সে রেজিস্ট্রেশন বা যে কোন কোর্স ক্রয় করলে আপনি সরাসরি WhatsApp গ্রুপের সদস্য হয়ে যাবেন এবং কোর্স সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে উপস্থাপন করতে পারবেন। প্রাথমিকভাবে ভূমির প্রয়োজনীয় ১২টি বিষয়/কোর্স আলোচনা করা হয়েছে। পরবর্তীতে আরও কোর্স সংযুক্ত করা হবে। যে ১২টি কোর্স আলোচনা করা হয়েছে তা নিম্নরুপ ঃ

কোর্স-১ ঃ ভূমির মালিকানার ডকুমেন্ট(Land Ownership Document) এবং বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সাধারন ধারনা।
কোর্স-২ ঃ ভূমি রেকর্ড বা খতিয়ান পরিচিতি।
কোর্স-৩ ঃ ভূমি রেকর্ড প্রস্তুত করার নিয়মাবলী।
কোর্স-৪ ঃ মিউটেশন (নামজারী ও জমা খারিজ) এবং মিউটেশন সংক্রান্ত মিস কেস।
কোর্স-৫ ঃ জমি ক্রয়ের পূর্বে ভেরিফিকেশন এবং জমির রেজিস্ট্রেশন। 
কোর্স-৬ ঃ জাল দলিল।
কোর্স-৭ ঃ অর্পিত সম্পত্তির (Vested Property) ব্যবস্থাপনা।
কোর্স-৮ ঃ খাস জমি, সিকস্তি -পয়স্তি (নদীভাঙ্গা জমি) ও দিয়ারা জরিপ।
কোর্স-৯ ঃ জমির খাজনা, অনলাইনে জমির খাজনা প্রদান, জমির স্টেটমেন্ট বাতিল প্রক্রিয়া ও রেন্ট 
            সার্টিফিকেট কেস।
কোর্স-১০ ঃ পাওয়ার অব এ্যাটর্নী ও প্রিয়েমশন ।
কোর্স-১১ ঃ ভূমি অধিগ্রহণ (Land Acquisition) ।
কোর্স-১২ ঃ রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠা, রিয়েল এস্টেট ক্রয়-বিক্রয় ও হস্তান্তর।