কোর্স সম্পর্কে বিস্তারিত ঃ
জমি ক্রয় করার সময় একটি দলিল রেজিস্ট্রি হয়। বেশিরভাগ মানুষেরই ধারণা দলিল সম্পন্ন হলেই মালিকানা লাভ হয়। বাস্তবে দলিল সম্পন্ন হলে মালিকানার একটি Component সম্পন্ন হয়। দলিল সম্পন্ন হলেই মালিকানার রেকর্ড হয়না। সাব-রেজিস্ট্রি অফিস কেবল দলিল রেজিস্ট্রি করে। আর জমির মালিকানার রেকর্ড থাকে ভূমি মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট বিভাগের কাছে। তাই দলিল সম্পন্ন হওয়ার পর উক্ত দলিল দ্বারা এসি ল্যান্ড অফিসে মিউটেশন না করা পর্যন্ত সরকারের রেকর্ডে জমির মালিকের নাম লিপিবদ্ধ হয়না।
এ কোর্সে মিউটেশন সংক্রান্ত যাবতীয় বিষয় যেমন- মিউটেশনের বিভিন্ন ধাপ, আবেদন ফরম পূরণ পদ্ধতি, ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) কর্তৃক তদন্তকালে কি কি Document উপস্থাপন করতে হবে এবং মিউটেশন সম্পন্ন হওয়ার পর আবেদনকারীর কি কি দায়িত্ব রয়েছে তার সুস্পষ্টভাবে ধারণা দেয়া হবে। এছাড়া দেখা যায়, মিউটেশনের জন্য আবেদনকৃত জমি ইতোপূর্বে অন্যের নামে মিউটেশন হয়েছে, তা বাতিল করার জন্য মিস কেস কিভাবে করতে হয় সে সম্পর্কেও এ কোর্স হতে ধারণা পাওয়া যাবে।
কোর্স কনটেন্ট ঃ
1. মিউটেশন কি।
2. মিউটেশনের আইনগত ভিত্তি।
3. কেন মিউটেশন করতে হয়।
4. মিউটেশনের উপকারিতা,মিউটেশন না করলে অপকারিতা ।
5. মিউটেশন মামলার ফিস ।
6. মামলা নিষ্পত্তির সময়সীমা ।
7. মিউটেশন মামলা নিষ্পত্তি প্রক্রিয়া।
ধাপ-১ : ফরম পূরন ও আবেদন ফি পরিশোধ।
ধাপ-২ ভূমি অফিসের প্রতিবেদন।
ধাপ-৩ : আবেদনের শুনানী।
ধাপ-৪ ও ৫ : খতিয়ান ফি পেমেন্ট ও খতিয়ান ডাউনলোড।
8. নমুনা-নামজারী খতিয়ান, ২নং রেজিস্টার, ডিসিআর, খাজনার রশিদ।
9. নথি সংরক্ষণ।
10. ফ্লাট এর মিউটেশন।
11. উত্তরাধিকার সূত্রে নামজারী ।
12. এল টি (Land Transfer) নোটিশের ভিত্তিতে নামজারী।
13. অধিগ্রহণকৃত জমির নামজারী।
14. জমির নিলাম খরিদ সংক্রান্ত নামজারী।
15. আদালতের ডিক্রির ভিত্তিতে নামজারী।
16. সমবায় সমিতি বা হাউজিং কোম্পানীর নামে নামজারি।
17. সেটেলমেন্ট বিভাগ কতৃক চূড়ান্ত প্রকাশিত রেকর্ডে করণিক ভুল সংশোধনের জন্য নামজারী।
18. জরিপ চলাকালে নামজারী কার্যক্রম।
19. জরিপ পূর্ব দলিলের মাধ্যমে নামজারী।
20. জরিপ চলাকালীন সম্পাদিত দলিল দ্বারা নামজারী।
21. মিউটেশন মামলার আপিল।
22. মিউটেশন মামলার রিভিশন।
23. মিউটেশন মামলার রিভিউ।
24. মিস কেস।
25. নামজারী মোকদ্দমার আদেশ বাতিল বা সংশোধন সংক্রান্ত (নমুনা আবেদনসহ) মিস কেস।