কোর্স সম্পর্কে বিস্তারিত ঃ
আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় নিজের সম্পদ দেখাশুনা করা বা বিক্রয়ের জন্য অন্যকে দায়িত্ব দিতে হয়। এজন্য তাকে আইনগত অধিকার দেয়ার প্রয়োজন হয়। আর এ আইনগত ক্ষমতাটি পাওয়ার অব এ্যাটর্নী দলিলের মাধ্যমেই দেয়া হয়ে থাকে। এ কোর্সটির মাধ্যমে পাওয়ার অব এ্যাটর্নী দলিল সম্পাদন, সাধারন পাওয়ার অব এ্যটর্নী ও অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এ্যাটর্নী সম্পর্কে ধারনা, পাওয়ার অব এ্যাটর্নীর অবসান ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ছাড়া কোন সম্পত্তি যদি শরীক-অংশীদারদের নিকট বিক্রয় না করে অন্যত্র বিক্রি করা হয় তবে সে সম্পত্তি ক্রয় করার জন্য কিভাবে অগ্রক্রয় (প্রিয়েমশন) মামলা করা যায় সে সম্পর্কে এবং প্রিয়েমশন মামলার স্তর সম্পর্কেও এ কোর্স হতে বিস্তারিত জানা যাবে।
কোর্স কনটেন্ট ঃ
1. পাওয়ার অব এ্যাটর্নী।
2. অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এ্যাটর্নী, সাধারণ পাওয়ার অব এ্যাটর্নী।
3. অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এ্যাটর্নী এর মাধ্যমে ক্ষমতা অর্পনের শর্তাবলী।
4. পাওয়ার অব এ্যাটর্নী সম্পাদন।
5. বিদেশে অবস্থান করা বাংলাদেশী নাগরিক এর নিকট হতে পাওয়ার অব এ্যাটর্নি আনার প্রক্রিয়া।
6. যৌথ পাওয়ার দাতার একজনের মৃত্যুর পরিণাম।
7. যৌথ পাওয়ার গ্রহীতার একজনের মৃত্যুর পরিণাম।
8. মৃত্যু সম্পর্কে অবগতি ব্যতীত পাওয়ার অব এ্যাটর্নীর অধীন অর্থ প্রদান।
9. পাওয়ার গ্রহিতা কর্তৃক সম্পাদিত কর্মের আইনগত ফলাফল।
10. পাওয়ার অব এ্যাটর্নীর অবসান।
11. পাওয়ার রেজিষ্ট্রেশন ফি।
12. পাওয়ার দাতা ও গ্রহীতার মধ্যে বিরোধ নিস্পত্তি।
13. প্রিয়েমশন।
14. কৃষি জমির প্রিয়েমশন।
15. কৃষি জমির প্রিয়েমশন মামলায় আবেদনকারীর যোগ্যতা, আবেদন করার সময়, আবেদন করার পদ্ধতি।
16. কৃষি জমির প্রিয়েমশন আবেদন নিস্পত্তিকরণ প্রক্রিয়া।
17. আপিল ও মামলার ফলাফল।
18. অকৃষি জমির প্রিয়েমশন।
19. অ-কৃষি জমির প্রিয়েমশন মামলা করার আবেদনকারীর যোগ্যতা, আবেদন করার সময়, আবেদন করার পদ্ধতি।
20. অ-কৃষি জমির প্রিয়েমশন আবেদন নিস্পত্তিকরণ প্রক্রিয়া।
21. আপিল ও মামলার ফলাফল।
22. যে সকল ক্ষেত্রে অকৃষি জমির অগ্রক্রয় প্রযোজ্য নয়।