কোর্স সম্পর্কে বিস্তারিত ঃ
সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য জমির প্রয়োজন হয়। অনেক সময় বেসরকারী প্রতিষ্ঠানের জন্যও জমির প্রয়োজন হয়। ক্রয় করে জমির ব্যবস্থা করতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। তাই উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের স্বার্থে জমি অধিগ্রহন করতে হয়। এ কোর্সটির মাধ্যমে ভূমি অধিগ্রহন, অধিগ্রহনের বিভিন্ন কার্যক্রম, অধিগ্রহনের বিরুদ্ধে আপত্তি, ক্ষতিপূরণ নির্ধারণ, অধিগ্রহন কার্যক্রম বাতিল ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানা যাবে।
কোর্স কনটেন্ট ঃ
1. অধিগ্রহন কি।
2. জেলা স্থান নির্বাচন কমিটি এবং কমিটিতে প্রাথমিক অনুমোদন।
3. প্রত্যাশি সংস্থা কতৃক প্রস্তাব দাখিল।
4. বেসরকারী সংস্থা/ব্যক্তি কতৃক প্রস্তাব দাখিল।
5. সময়াবদ্ধ (Timebound) পরিকল্পনা প্রণয়ন।
6. সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন।
7. অধিগ্রহণ প্রস্তাব অনুমোদন।
8. কেন্দ্রিয় ভূমি বরাদ্দ কমিটি ও এর আওতাভুক্ত এলাকা।
9. জেলা ভূমি বরাদ্দ কমিটি ও এর আওতাভুক্ত এলাকা।
10. এল.এ কেস নথি সৃজন।
11. অধিগ্রহণের প্রাথমিক নোটিশ জারী।
12. অধিগ্রহণের বিরুদ্ধে আপত্তি।
13. অধিগ্রহণ চূড়ান্ত অনুমোদন।
14. দখল গ্রহনের প্রাথমিক নোটিশ।
15. রোয়েদাদ (ক্ষতিপূরণ তালিকা) প্রস্তুত করণ।
16. ক্ষতিপূরণ বিষয়ে বিবেচ্য বিষয়।
17. ক্ষতিপূরণ নির্ধারনে যে সকল বিষয় বিবেচ্য নয়।
18. ক্ষতিপূরণ প্রদান।
19. বর্গাদারকে ক্ষতিপূরণ প্রদান।
20. চূড়ান্তভাবে দখলগ্রহন।
21. অধিগ্রহনকৃত সম্পত্তির নামজারী।
22. সম্পত্তির ব্যবহার।
23. বেসরকারী প্রতিষ্ঠানের জন্য স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হস্তান্তর।
24. ঘর-বাড়ি অথবা ইমারতের আংশিক অধিগ্রহন।
25. প্রাপ্য অর্থের অতিরিক্ত ক্ষতিপূরণের অর্থ পুনরুদ্ধার।
26. অধিগ্রহণ কার্যক্রম বাতিল বা প্রত্যাহার।
27. আরবিট্রেটর নিয়োগ, আরবিট্রেটরের নিকট আবেদন।
28. ক্ষতিপূরণ নির্ধারনে আরবিট্রেটরের কর্মপদ্ধতি।
29. আরবিট্রেটর কতৃক ধার্যকৃত ক্ষতিপূরণের বিরুদ্ধে আপীল।
30. এক নজরে ভূমি অধিগ্রহনের ক্ষেত্রে প্রত্যাশি সংস্থা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তির করণীয়।